২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিকা: গাজীপুরে তিনটি সেন্টারে প্রস্তুতি

গাজীপুরে করোনাভাইরাসের এক লাখ ৮০ হাজার ডোজ টিকা এসে পৌঁছেছে। প্রাথমিকভাবে জেলার তিন স্থানে টিকা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

রয়টার্স

গাজীপুর প্রতিনিধি

রয়টার্স

Published : 03 Feb 2021, 12:54 PM

Updated : 02 Aug 2022, 05:23 PM

মঙ্গলবার রাত ১১টার দিকে ফ্রিজার ভ্যানে করে ১৮ হাজার ভায়ালে আসা এসব টিকা জেলা ইপিআই স্টোরে নির্ধারিত তাপমাত্রায় কড়া নিরাপত্তায় রাখা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান।

নির্দেশনা পাওয়ার পর টিকা দেওয়ার শুরু হবে উল্লেখ করে সিভিল সার্জন বলেন, প্রাথমিকভাবে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট কেন্দ্রে ওই টিকা দেওয়া হবে।

এ টিকার মধ্যে প্রায় ৫৭ হাজার গাজীপুর মহানগরে এবং বাকিগুলো জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দাদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।  

“তবে ওই কার্যক্রম শুরু করতে এখন আমরা সংশ্লিষ্ট বিভাগের নির্দেশের অপেক্ষায় রয়েছি।”

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গাজীপুর সদরের জন্য ৬৫ হাজার, কালিয়াকৈর উপজেলার জন্য ১৭ হাজার, কালীগঞ্জ উপজেলার জন্য ৯ হাজার, কাপাসিয়া উপজেলার জন্য ১২ হাজার এবং শ্রীপুর উপজেলার জন্য প্রায় ১৭ হাজার টিকা বরাদ্দ দেওয়া হয়েছে।