২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ট্রলির ধাক্কায় শিশু নিহত

নওগাঁর সাপাহার উপজেলায় ট্রলির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2021, 06:54 PM

Updated : 07 Apr 2022, 10:41 PM

উপজেলার আলাদীপুর বাদচহেড়া গ্রামে শনিবার বিকালে শিশুটি নিহত হয় বলে সাপাহার থানার ওসি তারেকুর রহমান সরকার জানিয়েছেন।

নিহত তাহুদা খাতুন (৪) ওই গ্রামের শাওন হোসেনের মেয়ে।

স্বজনরা জানান, বিকাল ৩টার দিকে তাহুদা বাড়ির সামনে রাস্তায় খেলাধুলা করছিল। ইটভর্তি একটি ট্রলি যাওয়ার পথে তাহুদাকে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়।

এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়নি বলে জানিয়েছেন ওসি তারেকুর রহমান।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।