গাজীপুরে ইয়াবা বিক্রেতা রোহিঙ্গা নারীসহ আটক ২
গাজীপুর শহরে ইয়াবা বিক্রির সময় ৩ হাজার ৮৪৫ ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে; যাদের মধ্যে এক রোহিঙ্গা নারী রয়েছেন।
পূবাইল থানাধীন বাসুগাঁও এলাকা থেকে সোমবার রাত ৮টার দিকে তাদের আটক করে র্যাব।
এরা হলেন- বাসুগাঁও এলাকার আবুল কাশেম সরকারের ছেলে রেজাউল করিম (৩০) ও ছমিরা বেগম (২১)।
গাজীপুর র্যাব-১ এর লেফট্যানেন্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, ইয়াবা ক্রয়-বিক্রয়ের গোপন খবরে ঘটনাস্থলে তারা অভিযান চালায়। এ সময় রেজাউল করিম ও ছমিরাকে আটক এবং পরে তাদের কাছ থেকে ৩ হাজার ৮৪৫ ইয়াবা উদ্ধার করা হয়।
আটকরা কক্সবাজার থেকে ইয়াবা এনে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
