২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ এক হাজতির মৃত্যু হয়েছে। 

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2020, 12:40 PM

Updated : 18 Aug 2022, 04:13 PM

মঙ্গলবার ভোরে অসুস্থ অবস্থায় কারাগার থেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

প্রয়াত মঞ্জুর আলী (৫২) রাজশাহীর তানোর থানার বারুতন রাতুল এলাকার বাসিন্দা আজুদ্দীন সরকারের ছেলে। 

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম জানান, ঢাকার শাহবাগ থানায় মঞ্জুর আলীর নামে মাদক মামলা রয়েছে। এ মামলায় গত ২০১৮ সালের ১৭ ডিসেম্বর থেকে তিনি এ কারাগারে বন্দি ছিলেন।

মঙ্গলবার ভোররাতে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় প্রথমে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মঞ্জুর আলীকে মৃত ঘোষণা করেন।

এ মৃতের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার -২ এ হাজতি নম্বর- ৬৯৩০/১৮। এর আগে তিনি ঢাকা কারাগারে ছিলেন।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান জেলার।