বর্জ্য দিয়ে সার, বিশ্বব্যাংক-গাজীপুর সিটি চুক্তি
বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি হয়েছে বলে গাজীপুর সিটি করপোরেশন জানিয়েছে।
করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম জানান, মঙ্গলবার সকালে সিটি করপোরেশনের গাছা আঞ্চলিক কার্যালয়ে এ চুক্তি সই হয়।
মেয়র বলেন, সিটি করপোরেশনে ৪০ লক্ষাধিক মানুষ বসবাস করে। তাদের বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে সরকার সিটি করপোরেশনকে একটি প্রকল্প দিয়েছে।
“সেই প্রকল্পে বর্জ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে কম্পোস্ট সার তৈরি করা হবে। প্রাথমিকভাবে বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল করপোরেশনের সঙ্গে ৭০০ কোটি টাকার চুক্তি হয়েছে। পরে পরিমাণ বাড়বে।
এই কাজে মেয়র সবার সহযোগিতা চেয়েছেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান প্রকোশলী আকবর হোসেন, প্রকৌশলী মো. মুজিবুর রহমান কাজলসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও কর্মকর্তারা ছিলেন।
