২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু

ফেনীর রামপুরে ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2020, 10:06 AM

Updated : 18 Aug 2022, 04:05 PM

রোববার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার রামপুর রাস্তার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল লতিফ বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধারা ইউনিয়নের বাসিন্দা।

মহাসড়কের মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, রামপুর মোড় এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন পথচারী আবদুল লতিফ।

এ সময় ঢাকা অভিমুখী দ্রুততগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে লতিফের মৃত্যু হয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়।

নিহতের স্বজন ফুলবানু জানান, মহাসড়কের মহিপাল এলাকার মৌসুমী এন্টারপ্রাইজ নাম একটি ফল আড়তে ম্যানেজার হিসেবে কাজ করতেন লতিফ। সন্ধ্যায় কাজ শেষে তিনি বাসায় ফিরছিলেন। লতিফ ফেনী শহরের শাহীন একাডেমী রোডের এক বাসায় ভাড়া থাকতেন।