গাজীপুরে চাকরির প্রলোভন দিয়ে নারীকে ধর্ষণের অভিযোগ
গাজীপুরের শ্রীপুর উপজেলায় চাকরির প্রলোভন দিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
শ্রীপুর থানার এসআই হারুন মিয়া জানান, শুক্রবার ২৫ বছর বয়সী ওই তরুণী তাদের থানায় অভিযোগ দিয়েছেন।
তরুণী বলেন, তার বাড়ি নেত্রকোণায়। শ্রীপুরের ধনুয়া এলাকায় স্বামী ও চার বছর বয়সী সন্তান নিয়ে বসবাস করছেন তিনি। তার স্বামী মুদিদোকানি। সম্প্রতি কাজের জন্য বিভিন্ন কারখানায় গিয়ে যোগাযোগ করেন তিনি। একপর্যায়ে এলাকার এক ব্যক্তি তাকে ভাল চাকরির প্রলোভন দিয়ে স্থানীয় এনামুল হক নামে এক ব্যক্তির বাড়িতে নিয়ে ধর্ষণ করেন।
পরে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে এখনও মামলা নথিভুক্ত হয়নি
তবে এনামুল হক তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন বলে তার দাবি।
এসআই হারুন বলেন, “পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে। সোমবার তার ডাক্তারি পরীক্ষা হবে। ধর্ষণের ঘটনায় থানায় মামলা হবে। ”
