২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় মোটরসাইকেল ও মিনি ট্রাক মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2020, 02:32 PM

Updated : 18 Aug 2022, 04:05 PM

রোববার বেলা সাড়ে ১১টার দিকে খুলনার ডুমুরিয়া খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া ডিগ্রি কলেজের সামনে দুর্ঘটনা ঘটে।

নিহত মোমিন গাজী (৬০) স্থানীয় এক মাংস ব্যবসায়ী।

ডুমুরিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই রেজাউল করিম জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে চুকনগর থেকে একটি মোটরসাইকেল খুলনায় আসছিল। খুলনা থেকে একটি মিনি ট্রাক চুকনগর মুখে যাচ্ছিল।

ডুমুরিয়া ডিগ্রী কলেজের সামনে ট্রাক এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক গুরুতর জখম হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থলে এসে মিনি ট্রাকসহ চালককে আটক করেছে।