২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে ‘পিটিয়ে হত্যা’

নারায়ণগঞ্জে এক মুরগি ব্যসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2020, 11:31 AM

Updated : 18 Aug 2022, 04:05 PM

শহরর নলুয়াপাড়া এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান।

নিহত মেহেদী হাসান (৫২) ওই এলাকার ফজল মিয়ার ছেলে।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেদীর ছোট ছেলে আলামিন শহরের নলুয়া পাড়া এলাকার মো. রানার বাড়িতে ভাড়া থাকত। গত মাসে আলামিনের পনেরশ টাকা বাড়ি

ভাড়া বকেয়া ছিল; ওই টাকার জায়গায় মেহেদী দোকান থেকে রানা বৃহস্পতিবার রাতে মুরগি আনতে চায়।

এ সময় মেহেদী মুরগি দিতে অস্বীকার করে।পরে আলামিনকে ডেকে এনে মারধর করা হয়।এ সময় খবর পেয়ে মেহেদী বাধা দিতে গেলে রানাসহ তার স্বজনরা মেহেদীকে পিটিয়ে গুরুতর আহত করে।পরে তাকে উদ্ধার করে নারায়গঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

এ বিষয়ে ওসি বলেন, বাড়ি ভাড়ার টাকা ফেরত নেওয়াকে কেন্দ্র করে রানা মেহেদিকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে আহত হন।পরে হাসপাতালে তার মৃত্যু হয় ।

ঘটনার পর থেকে বাড়ির মালিকসহ জড়িতরা পলাতক রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।