ময়মনসিংহে নবজাতকের লাশ উদ্ধার
ময়মনসিংহ শহরে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কোতোয়ালি থানার ওসি ফিরোজ তালুকদার জানান, বুধবার দুপুরে শহরের কপিক্ষেত এলাকায় ময়লার স্তূপ থেকে তারা মরদেহটি উদ্ধার করেন।
তিনি বলেন, ওই এলাকায় রাস্তার পাশে আবর্জনার ওপরে পড়ে থাকা একটি ব্যাগ টানাটানি করছিল কয়েকটি কুকুর। একপর্যায়ে ব্যাগ থেকে নবজাতকের মরদেহ বেরিয়ে আসে। পথচারীদের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে।
“ধারণা করা হচ্ছে জন্মের পরই নবজাতকের মরদেহ ব্যাগে ভরে ময়লার স্থূপে ফেলে দেওয়া হয়েছে।”
মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে তিনি জানান।
