গোপালগঞ্জে সড়কের পাশে দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ
গোপালগঞ্জের কাশিয়ানীতে ভাটিয়াপাড়া-মাইজকান্দি সড়কের দুই পাশে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ।
কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুল ইসলামের নেতৃত্বে একটি দল সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে।
এই সময় কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়, সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী সাকিরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী রাসেল শিকদার, সার্ভেয়ার শিবলী সাদিক, পুলিশের কর্মকর্তাসহ স্থানীয় গণমাধ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
