নারায়ণগঞ্জে ফেনসিডিলের মামলায় যুবকের যাবজ্জীবন
নারায়ণগঞ্জে ফেনসিডিল ক্রয়-বিক্রয়ের মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
সোমবার নারায়ণগঞ্জ দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডিত জসিম উদ্দিন (৩৮) চাঁদপুর জেলার বাকিলা বাজার পাটোয়ারী বাড়ির আব্দুল মান্নানের ছেলে।
একই আইনের আরেকটি ধারায় তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয় বলে জাসমিন জানান।
মামলার বরাত দিয়ে এপিপি জাসমিন আরও জানান, ২০১২ সালের ২৬ অক্টোবর সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাকস্ট্যান্ড থেকে র্যাব ৩৩১ বোতল ফেনসিডিল ও ৪৮ ক্যান বিদেশি বিয়ারসহ জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে। এই ঘটনায় র্যাব বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলার বিচারে নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন।
