২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জের যে এলাকায় সোমবার গ্যাস বন্ধ

তিতাস গ্যাসের পাইপলাইন কাজের জন্য নারায়ণগঞ্জ শহরের বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকছে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2020, 10:43 AM

Updated : 18 Aug 2022, 04:04 PM

সোমবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নারায়ণগঞ্জ অফিসের উপ-মহাব্যবস্থাপক মমিনুল হক। 

তিতাস গ্যাস তাদের ওয়েব সাইটে বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অর্থায়নে মন্ডলপাড়া সেতু পুনরায় নির্মাণ কাজের জন্য সেতুর ভেতর দিয়ে নেওয়া তিতাস গ্যাসের বিতরণ লাইন স্থানান্তর কাজের জন্য এ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হল, আরকে দাস রোড, বাবুরটিলা সেতু থেকে পাইকপাড়া পর্যন্ত, শাহ্সুজা রোড, শীতলক্ষ্যা, নিতাইগঞ্জ, তিতুমীর রোড, সুলতান গিয়াস উদ্দিন রোড, গোগনগর, সৈয়দপুর এবং দুই নম্বর রেলগেইট এলাকার দক্ষিণ পাশের সব শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

উপ-মহাব্যবস্থাপক মমিনুল হক জানান, যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সেসব এলাকায় মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে।