২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ শহরে নিখোঁজের দুই দিন পর সেপটিক ট্যাংক থেকে চার বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2020, 11:22 PM

Updated : 18 Aug 2022, 04:03 PM

সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, শহরের চর সৈয়দপুর এলাকার বাড়ি থেকে রোববার দুপুরে লাশটি উদ্ধার করেন তারা।

নিহত রাকিন ওই এলাকার আলমগীর হোসেনের বাড়ির ভাড়াটিয়া ট্রাকচালক জালাল মিয়ার ছেলে।

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ওসি আসাদুজ্জামান বলেন, শুক্রবার বিকেলে বাসার সামনে থেকে নিখোঁজ হয় রাকিন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় জিডি করে। রোববার দুপুরে তাদের বাড়ির সেপটিক ট্যাংকে লাশ মেলে।

“শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন নেই। বাড়ির সেপটিক ট্যাংকের ঢাকনা খোলা ছিল। ধারণা করা হচ্ছে সেখানে পড়ে তার মৃত্যু হয়েছে।”

এ ঘটনায় রাকিনের বাবা অবহেলা ও অসর্তকতাজনিত অভিযোগ এনে থানায় মামলা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি আসাদুজ্জামান।