২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া জেলা প্রশাসক করোনাভাইরাসে আক্রান্ত

বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2020, 05:23 PM

Updated : 18 Aug 2022, 04:01 PM

জেলার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন জানান, সোমবার নমুনা পরীক্ষায় জেলা প্রশাসক জিয়াউল হকের শরীরে কেভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে।

“করোনাভাইরাসে আক্রান্ত হলেও তিনি সুস্থ রয়েছেন; অবশ্য ডায়াবেটিস থাকার কারণে তাকে উন্নত চিকিৎসা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।”

বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাসুম আলী বেগ জানিয়েছেন, জেলা প্রশাসক জিয়াউল হক, তার স্ত্রী এবং দুই মেয়েসহ চারজনের নমুনা দেওয়া হয়েছিল পরীক্ষার জন্য।

“চারজনের মধ্যে শুধু স্যারই পজিটিভ হয়েছেন। অন্যদের নেগেটিভ রেজাল্ট এসেছে।”

জেলা প্রশাসক জিয়াউল হক জানান, শরীরে জ্বর অনুভব করায় সোমবার সকালে তিনি পরীক্ষার জন্য নমুনা দেন। রাতে তাকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয় তার রেজাল্ট পজিটিভ এসেছে।

তিনি জানান, করোনাভাইরাস পজিটিভ হলেও তিনি শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ রয়েছেন।