২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় ৫ অ্যাম্বুলেন্স যাত্রী নিহত

কুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি অ্যাম্বুলেন্সের পাঁচ যাত্রী নিহত হয়েছেন: আহত হয়েছেন একজন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2020, 04:57 PM

Updated : 10 Oct 2022, 07:32 PM

মঙ্গলবার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়ায় এই দুর্ঘটনা ঘটে বলে সহকারী পুলিশ সুপার (সাদর সার্কেল) আতিকুল ইসলাম জানিয়েছেন।

নিহতরা হলেন নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের আব্দুস সাত্তার হাওলাদারের ছেলে মফিজ উদ্দিন (৩৮), মফিজের স্ত্রী নাদিয়া আরবী (৩০), ছেলে ইফাত হাওলাদার (১৫), মফিজের শ্যালক আলীম হোসেন (২৮) ও অ্যাম্বুলেন্স চালক টিপু সুলতান (৩০)।

আহত ইনসান আলীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি নিহত মফিজ উদ্দিনের ছোট শ্যালক।

এএসপি আতিকুল ইসলাম বলেন, কুষ্টিয়া থেকে যশোর অভিমুখী একটি অ্যাম্বুলেন্স বেলা সাড়ে ৩টার দিকে বিত্তিপাড়া লক্ষ্মীপুর-নিয়তমোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বিএডিসির একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

তিনি জানান, সংবাদ পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। মৃতদের চারজন পুরুষ ও একজন নারী।

এছাড়া গুরুতর আহত একজনকে কুষ্টিয়া জেনারেল হাসপতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

কুষ্টিয়া ফা্য়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও পুলিশ যৌথভাবে উদ্ধার কাজ চালিয়েছে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আলী সাজ্জাদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতরা পাবনা মানসিক হাসপাতাল থেকে নড়াইলের লোহাগড়ায় লক্ষ্মীপাশা বাড়িতে ফিরছিলেন।