মেয়াদোত্তীর্ণ চা, টেটলী এসিআইকে ১৭ লাখ টাকা জরিমানা
মেয়াদোত্তীর্ণ চা বাজারজাত করায় গাজীপুরে টেটলী এসিআই বাংলাদেশ লিমিটেডকে ১৭ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম রোববার এই অভিযান পরিচালনা করেন।
র্যাব-১-এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, টেটলী এসিআই বাংলাদেশ লিমিটেড কারখানায় টাটা টি ব্র্যান্ডের চায়ের উৎপাদন মেয়াদ নিজেরা বাড়িয়ে প্যাকেজিং ও বাজারজাত করে আসছিল।
“বিষয়টি জানতে পেরে রোববার দুপুরে র্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। খবরের সত্যতা পাওয়ায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম কারখানা কর্তৃপক্ষকে ১৭ লাখ টাকা জরিমানা করেন।”
এ সময় র্যাব-১ কর্মকর্তরাসহ ওষুধ প্রশাসনের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
