২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফেনীতে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2020, 06:25 PM

Updated : 08 Apr 2022, 01:24 AM

সোমবার দুপুরে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ইলাশপুর গ্রামের রকমারি মৎস্য খামার সংলগ্ন কবরস্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

অজ্ঞাত এ ব্যক্তির আনুমকি বয়স ৪৫ বছর বলে ধারণা করছে পুলিশ।

ফেনী মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, দুপুরে করবস্থান এলাকায় স্থানীয়রা গাছের সাথে ঝুলন্ত মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

ঘটনাস্থলে গিয়ে পুলিশ অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপতালের মর্গে পাঠায়।

“গলায় দড়ি দিয়ে গাছের সঙ্গে ঝুলানো নিহত ব্যক্তির গায়ে একটি সাদা স্যান্ডো গঞ্জি এবং পরনে সাদা-নীল চেক লুঙ্গি ছিল। মরদেহে পচন ধরায় দুর্গন্ধ বের হচ্ছিল।”

পুলিশ ধারোনা করছে, লোকটিকে কয়েকদিন আগে অন্য কোথাও হত্যা করে মরদেহ এখানে ঝুলিয়ে রেখেছে।

মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।