২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বাইক দুর্ঘটনায় পুলিশের এএসআই নিহত

সাতক্ষীরার আশাশুনিতে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক পুলিশ সদস্য।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2020, 02:46 PM

Updated : 18 Aug 2022, 03:45 PM

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টার দিকে চাপড়া পুরাতন ইউনিয়ন পরিষদ অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে আশাশুনি থানার ওসি গোলাম কবির জানান।

নিহত শাহজামাল (৩৭) আশাশুনি থানায় কর্মরত ছিলেন। তিনি যশোর জেলার শার্শা উপজেলার দুর্গাপুর গ্রামের সুলতান আহমেদের ছেলে।

আহত নাজমুছ সাহাদাত আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি বলেন, “শাহজামাল দায়িত্ব শেষে বুধহাটা এলাকা থেকে থানায় ফিরেছিলেন। পথে দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকের সঙ্গে তার মোটর সাইকেলের ধাক্কা লাগে।

“এ সময় একটি বাঁশ তার পেটে ঢুকে যায়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।”

ট্রাকসহ চালক কামাল হোসেনকে আটক করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।