২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বাইকে গাড়ির ধাক্কায় এনজিও কর্মকর্তা নিহত

ফেনীর দাগনভূঞায় মালবোঝাই গাড়ির ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2020, 10:16 AM

Updated : 08 Apr 2022, 01:18 AM

উপজেলার বেকের বাজারে জনতা ব্যাংকের সামনে ফেনী-নোয়াখালী মহাসড়কে বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ইউনুস (৩৫) চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম আলোনিয়া গ্রামের আবু সুফিয়ানের ছেলে এবং এনজিও সংস্থা কোস্ট ট্রাস্টের ফেনী সদর উপজেলার অফিসার ছিলেন।

দাগনভূঞা থানার ওসি আসলাম শিকদার বলেন, “ইউনুস মোটর সাইকেলে করে কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মালবোঝাই গাড়ির চাপায় ঘটনাস্থলেই ইউনুস নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ইউনুসের লাশ ও মোটর সাইকেলটি উদ্ধার করে করে।”

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হরেছে এবং এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।