২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দীপু মনিকে নিয়ে ফেইসবুকে মন্তব্য, বগুড়ায় জিডি

শিক্ষামন্ত্রী দীপু মনি ও তার স্বামীকে নিয়ে ফেইসবুকে ‘কটূক্তি’ করার অভিযোগে বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2020, 12:08 AM

Updated : 18 Aug 2022, 03:41 PM

বগুড়া শহরের ঠনঠনিয়ার বাসিন্দা মাহফুজুল হক রুমেল শুক্রবার এই জিডি করেন।

মাহফুজুল হক তার অভিযোগে বলেন, মিলি সুলতানা নামের একটি পেইজ থেকে দীপু মনি সম্পর্কে বিভ্রান্তিকর মন্তব্য করায় তিনি সংক্ষুব্ধ। 

বগুড়া সদর থানার ওসি হুমায়ন কবির বলেন, “এমন স্পর্শকাতর বিষয় গুরুত্বের সাথে নিয়ে অনুসন্ধান চালানো হচ্ছে।”