২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ‘পাওনা টাকা দেবে বলে ডেকে’ যুবক খুন

বগুড়ায় পাওনা টাকা দেয়ার কথা বলে ডেকে নিয়ে এক যুবককে গলা কেটে করে হত্যা করা হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2020, 12:32 AM

Updated : 18 Aug 2022, 03:41 PM

মঙ্গলবার রাত সাড়ে ৯টা শহরতলীর শাকপালা এলাকায় হত্যাকাণ্ডটি ঘটেছে।

নিহত নাহিদ (৩০) শহরতলীর ফুলতলা এলাকা জাহিদুল ইসলামের ছেলে বলে নিশ্চিত করেছেন সাহজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আম্বার হোসেন।

তিনি জানান, প্রাথমিকভাবে শুনেছি ব্যবসায়ীক কারণে টাকা লেনদেনের বিষয় ছিল।

“নাহিদকে পাওনা টাকা দেওয়ার নাম বলে ফোনে ডেকে নিয়ে গিয়ে জবাই করে হত্যা করা হয়।”

লাশটি উদ্ধার করে মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানান তিনি।