গাজীপুরে বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ এক ব্যক্তির লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
কাপাসিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে উপজেলার টোক ইউনিয়নের সালুয়ারটেক এলাকা থেকে ইদ্রিস আলী (৩০) নামে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ইদ্রিস আলী স্থানীয় সালুয়ারটেক এলাকার মজিদ মিয়া ছেলে।
ওসি বলেন, ঢাকার বাসিন্দা মো. জাহিদের কাপাসিয়ার বাসার কেয়ার টেকার ছিলেন ইদ্রিস। সেখানে জাহিদের পাওয়া নানা বাড়ির সম্পতি দেখাশুনা করতেন তিনি। জাহিদ বিভিন্ন সময় তার মামাদের সম্পত্তি দখলকরাসহ বিভিন্ন অন্যায় কাজ করার জন্য ইদ্রিসকে চাপ দিতেন। এ নিয়ে তাদের মধ্যে সম্পর্কের অবনতি হলে ইদ্রিস চাকরি ছেড়ে দেন।
“সোমবার রাত সাড়ে ১২টার দিকে ইদ্রিস বাইরে কাজ আছে বলে স্ত্রী জানায় এবং ঘর থেকে বেরিয়ে যান। এরপর সকালেও তিনি ফিরে না আসায় স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির অধুরে একটি পুকুরে ইদ্রিসের পাওয়া যায়।“
ওসি বলেন, “নিহতের শরীরে মারধরের এবং গলায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।”
লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
