২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর বাস ধর্মঘট ৫ ঘণ্টা পর প্রত্যাহার

চাঁদপুরে সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে ডাকা পরিবহন ধর্মঘট পাঁচ ঘণ্টা পর প্রত্যাহার করেছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2020, 12:51 PM

Updated : 08 Apr 2022, 01:15 AM

সংগঠনটির সভাপতি মো. বাবুল মিজি জানান, সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার সকাল ৭টায় এ ধর্মঘট ডাকা হয়।

বাবুল বলেন, “যারা বৈধভাবে যানবাহন চালাচ্ছে, তারা অবৈধ যানবাহন ও চালকদের দ্বারা হয়রানির শিকার হচ্ছে। অবৈধ যানবাহন বন্ধের জন্য আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলাম; কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় নি।

“এখন প্রশাসন বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছে। সেই প্রেক্ষিতে বেলা ১২টার দিকে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।”

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন বলেন, “বিষয়টি নিয়ে আমরা শ্রমিক সংগঠনের সঙ্গে বৈঠক করেছি। বিষয়টি আলোচনা সাপেক্ষে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।”

চাঁদপুর থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও নোয়াখালী রুটে যাত্রীবাহী বাস চলাচল করে।