২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ৩ ‘ডাকাত’ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে; যারা ডাকাত বলে পুলিশের ভাষ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2020, 05:53 PM

Updated : 18 Aug 2022, 03:39 PM

আড়াইহাজার থানার এসআই শামীম আহম্মেদ জানান, শনিবার ভোরে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন ওই ইউনিয়নের সুলপান্দি এলাকার জহিরুল ইসলাম জকু (৩০), সোনারগাঁ উপজেলার চন্দ্রগাঁও এলাকার রাকিব মিয়া (৩০) ও একই উপজেলার আমবাগ বেলাব এলাকার মিঠু হোসেন (২৮)।

এসআই শামীম বলেন, “ডাকাতির প্রস্তুতি চলছিল বলে খবর পেয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দৌড়ে পালানোর সময় তিনজনকে ধরে ফেলা হয়। তাদের কাছে ২০০ ইয়াবা পেয়েছে পুলিশ।”

গ্রেপ্তার জকুর বিরুদ্ধে ডাকাতি, হত্যা, মাদকসহ অর্ধডজন মামলা রয়েছে বলে জানিয়েছেন আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম।