উত্তাল পদ্মা: শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল ব্যাহত
পদ্মায় স্রোত ও নাব্য সংকটে শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলচল ব্যাহত হচ্ছে। তবে লঞ্চ ও স্পিডবোট দিয়ে পারাপার অব্যাহত রয়েছে।
ফেরি চলতে না পারায় মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ট্রাকসহ চার শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে বলে বিআইডব্লিউটিসির সহকারী ম্যানেজার আব্দুলর নুর তুষার জানান।
এদিকে ঘাটে গাড়ির লাইন এখন বড় হচ্ছে। ফলে দীর্ঘ সময় অপেক্ষা করে যাত্রীদের দুর্ভোগ বাড়ছে বলে জানান তুষার।
