২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ট্রাক দুর্ঘটনায় ২ গরু ব্যবসায়ী নিহত

ময়মনসিংহের নান্দাইলে একটি ট্রাকে অপর একটি ট্রাকের ধাক্কায় দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2020, 11:43 AM

Updated : 10 Oct 2022, 07:21 PM

উপজেলার যশোরা এলাকার ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে শনিবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নান্দাইল থানার ওসি মনসুর আহমেদ জানান।

নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ার সাইদুল ইসলাম (৪২) ও মোস্তাকিম (২০)।

ওসি বলেন, “গরুবোঝাই একটি ট্রাক একটি রৌমারি থকে পাকুন্দিয়া যাচ্ছিল। পথে ট্রাকটি অপর একটি বিকল ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক গরু ব্যবসায়ী মারা যান।”

পরে গুরুতর আহত অবস্থায় আরেক ময়মনিসংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকেও মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।