২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাকচাপায় অটোরিকশা চালক এক কিশোর নিহত হয়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2020, 10:58 PM

Updated : 18 Aug 2022, 03:39 PM

শুক্রবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার ভুলবাড়িয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত সজীব সিকদার (১৬) কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের ওড়াকান্দি পশ্চিমপাড়া গ্রামের ইব্রাহিম সিকদারের ছেলে।

কাশিয়ানীর রামদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক খোন্দকার আমিনুর রহমান বলেন, সন্ধ্যায় ভুলবাড়িয়ায় একটি ট্রাক পেছন থেকে চাপা দিলে অটোরিকশার চালক সজীব ঘটনাস্থলে নিহত হন। 

লাশ উদ্ধার করে রামদিয়া পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে বলে তিনি জানান।