গাজীপুরে ১৩ হাজার ইয়াবাসহ দুজন গ্রেপ্তার
গাজীপুরে অভিযান চালিয়ে ১৩ হাজার ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তারের খবর জানিয়েছে র্যাব।
শহরের মোগরখাল এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে এ অভিযান চালানো হয় বলে র্যাব-১ এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান।
গ্রেপ্তাররা হল- সিলেটের গোলাপগঞ্জের পুরকাস্তাপুর এলাকার তারা মিয়ার ছেলে মো. রফিক আহমেদ (৩৫) ও একই জেলার লখনবন্দ এলাকার অমূল্য মালাকারের ছেলে অঞ্জন মালাকার (৩৬)।
আল মামুন বলেন, “কক্সবাজার থেকে মাইক্রোবাসে করে ইয়াবার একটি চালান গাজীপুর পাচার হচ্ছে গোপন খবরে গাজীপুরে ঢাকা বাইপাস সড়কের মোগরখাল এলাকায় চেকপোস্ট বাসায় র্যাব।
আটকদের বিরুদ্ধে গাজীপুর মহানগরের বাসন থানায় মামলা করার প্রক্রিয়া চলছে বলে এ র্যাব কর্মকর্তা জানান।
