করোনাভাইরাস: গোপালগঞ্জ সদর উপজেলার ইউএনও আক্রান্ত
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদিকুর রহমান খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার এই ইউএনও’র করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে বলে গোপালগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আছাদুজ্জামান হওলাদার জানান।
এর আগে মঙ্গলবার সাদিকুর রহমানের নমুনা সংগ্রহ করে কোভিড-১৯ পরীক্ষার জন্য পাঠানো হয়। এখন তিনি তার সরকারি বাসভবনে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
সাদিকুর রহমান খান বলেন, “ডাক্তারের পরামর্শে আমার সরকারি বাসভবনে চিকিৎসা নিচ্ছি । দ্রুত সুস্থতার জন্য আমি দেশবাসীর কাছে দোয়া চাই।”
