২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে হাসপাতাল মালিককে লাখ টাকা জরিমানা

রংপুরে ‘সেবা’ নামে একটি বেসরকারি  হাসপাতাল সিলগালা করার পাশাপাশি চিকিৎসক পরিচয় দেওয়া মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2020, 07:10 PM

Updated : 18 Aug 2022, 03:30 PM

শহরের ধাপ এলাকায় বৃহস্পতিবার এই দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিনা জাহান।

তিনি বলেন, হাসপাতালটির মালিক রফিকুল ইসলাম নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলেন।

“আমরা গোপন খবর পেয়ে র‌্যাবের সহায়তায় অভিযান চালাই। অপরাধ প্রমাণিত হওয়ায় সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। বিচারে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর হাসপাতালটি বন্ধ ঘোষণা করে সিলগালা করে দেওয়া হয়েছে।”