মাদারীপুরে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
মাদারীপুরে একজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে; যার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে পুলিশের ভাষ্য।
জেলার রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ইশিবপুর ইউনিয়নের জেলেরপুকুর এলাকা থেকে রোববার সকালে তারা লাশটি উদ্ধার করেন।
নিহত উজ্জ্বল শেখ (৪৫) গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার মহিষটুলি গ্রামের আমির আলী শেখের ছেলে।
সকালে এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতমর্গে পাঠায়।
পরিদর্শক আনোয়ার বলেন, “তার গায়ে গুলির চিহ্ন রয়েছে। উজ্জ্ব বিভিন্ন থানায় সাতটি ডাকাতি মামলার আসামি। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ডাকাতির মাল ভাগাভাগির দ্বন্দ্বের জেরে তাকে অন্য ডাকাতরা খুন করতে পারে।”
