২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় পুকুরে ডুবে যুবকের মৃত্যু

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় পুকুরে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2020, 01:09 PM

Updated : 18 Aug 2022, 03:19 PM

শনিবার  সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাস পাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে কলমাকান্দা থানার ওসি মাজহারুল করিম জানান।

মৃত নুরজামাল (২০) উপজেলার খাসপাড়া গ্রামের সাহেব আলীর ছেলে।

স্থানীয়রা জানান, কলমাকান্দায় ভারি বর্ষণের ফলে পানি বাড়তে থাকায় নুরজামাল বাড়ির পেছনে নিজেদের পুকুরে জাল দিয়ে বাঁধ দিতে যান। বাধেঁর কাজ করার সময় হঠাৎ পুকুরের পানিতে পড়ে তলিয়ে যান তিনি।
ওসি বলেন, পরে পরিবারের লোকজন নুরজামালকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।