সিরাজগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কামারখন্দ থানার ওসি হাবিবুল ইসলাম জানান, গ্রেপ্তার মনিরুল ইসলাম (২৩) উপজেলার জামতৈল শেখপাড়ার আব্দুল হামিদের ছেলে।
এ ঘটনায় মামলার পর মনিরুলকে বৃহস্পতিবার আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
ওসি হাবিবুল বলেন, ১৫ দিন আগে শিশুটির মা মারা গেছেন। তারপর থেকে সে নানিবাড়ি থাকে। বুধবার দুপুরে টাকা দেওয়ার লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে মনিরুল শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ।
স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে বলে জানান ওসি হাবিবুল।
