করোনাভাইরাস: মাগুরায় হাসপাতালের সাবেক পরিচালক আক্রান্ত
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়কসহ জেলায় নতুন করে আরও ১০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগির সংখ্যা ৮২ জনে দাঁড়াল এবং এ পর্যন্ত ২ জন মারা গেছেন বলে সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান।
তিনি বলেন, বুধবার মাগুরায় নতুন করে ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৮ জন, মহম্মদপুর ও শালিখা উপজেলার রয়েছেন একজন করে। সদরে আক্রান্ত ৮ জনের মধ্যে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক, দুইজন স্বাস্থ্য কর্মী, জেলা ও দায়রা জজ এর পরিবারের এক সদস্য রয়েছেন।
প্রদীপ আরও জানান, জেলায় এ পর্যন্ত মোট ৮২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ্ হয়েছেন ৩৬ জন; মারা গেছেন ২ জন। বাকিরা হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে মাগুরা পৌর সভার ৪ জন ওয়ার্ডের খানপাড়া ও পিটিআই পাড়াকে রেডজোন হিসেবে চিহিৃত করে প্রশাসন এ দুটি এলাকাকে লকডাউন ঘোষণা করেছেন। এক হাজার মানুষের বসবাস করা এদুটি পাড়ায় এখন বর্তমানে ৬ জন করোনাভাইরাসের আক্রান্ত রোগি রয়েছেন বলে জানান তিনি।
