২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ময়মনসিংহের হালুয়াঘাউপজেলায় বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2020, 04:47 PM

Updated : 08 Apr 2022, 12:58 AM

নিহত আব্দুল জলিল (২৬) উপজেলার গোবড়াকুড়া গ্রামের মানিক মিয়ার ছেলে।

হালুয়াঘাট থানার ওসি আলী মাহমুদ বলেন, “জলিল কিছুটা মানসিক ভারসাম্যহীন। সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। সকালে গোবড়াকুড়া সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত হন।”

লাশ বিএসএফ নিয়ে গেছে। ফেরত আনার জন্য বিএসএফ এবং বিজিবির মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন বিজিবির কড়ইতলি ফাঁড়ির কোম্পানি কমান্ডার আব্দুল মজিদ।