২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: পটুয়াখালীতে উপসর্গ নিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

পটুয়াখালীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2020, 06:45 PM

Updated : 18 Aug 2022, 03:15 PM

শনিবার সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে ৫৮ বছরের এই ব্যক্তি মারা যান বলে পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সোনালী ব্যাংকের বাউফল  শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন এই ব্যক্তি। তার বাড়ি উপজেলার বগা গ্রামে। জ্বর ও শ্বাসকষ্টসহ করোনাভাইরাসে অন্যান্য উপসর্গ দেখা দেওয়ায় শুক্রবার বরিশালের ওই হাসপাতালে তাকে ভর্তি করা হয়। শনিবার সকালে তিনি মারা যান।