সুনামগঞ্জে ‘ছোট ভাইয়ের হাতে’ বড় ভাই খুন
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে এক যুবককে হত্যার অভিযোগে তার ছোট ভাইকে আটক করেছে পুলিশ।
শনিবার বেলা সাড়ে ১২ টায় উপজেলার ধনপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে বিশ্বম্ভরপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান।
নিহত দুলাল মিয়া (৩০) বোয়ালিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
এ ঘটনায় দুলালের ছোট ভাই রাসেলকে (২৫) আটক করা হয়।
ওসি বলেন, পারিবারিক নানা বিষয় নিয়ে দুলাল ও রাসেলের মধ্যে পারিবারিক কলহ চলছিল। শনিবার দুপুরে দুলালের ঘরের সামনে একটি ঘর বানাতে যায় রাসেল। এতে বাধা দেয় দুলাল। এনিয়ে দুই ভাইয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাসেল ছুরি দিয়ে দুলালের পেটে আঘাত করলে ঘটনাস্থলেই বড় ভাই দুলাল মারা যায়।
পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ছোট ভাইকে আটক করে বলে জানান ওসি।
তিনি বলেন, লাশ ময়ন্ততদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি।
