করোনাভাইরাস: গোপালগঞ্জে চিকিৎসকসহ নতুন আক্রান্ত ১৫
গোপালগঞ্জে জেনারেল হাসপাতালের ২ চিকিৎসক ও ২ স্বাস্থ্যকর্মীসহ
গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
এ নিয়ে গোপালগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ৪৫২ জনে দাঁড়াল বলে শনিবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান।
এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে গোপালগঞ্জ সদরে ৬ জন, মুকসুদপুরে ৪ জন, কাশিয়ানীতে ৩ জন ও কোটালীপাড়ায় ২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে ১১ জন সুস্থ হয়েছেন; এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১৫ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২২৮ জন এবং ৭ জন মারা গেছেন বলে নিয়াজ জানান।
তিনি বলেন, আক্রান্তদের বাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর অবরুদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পারমর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
