২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: নারায়ণগঞ্জে ১০০ হলো মৃত্যু

নারায়ণগঞ্জে আরও একজন যোগ হয়ে করোনাভাইরাসে আক্রান্ত মৃত্যুর সংখ্যা ১০০ ছুঁয়েছে। জেলায় আক্রান্তের সংখ্যা হলো চার হাজার ৪৯০।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2020, 07:54 PM

Updated : 18 Aug 2022, 03:14 PM

শুক্রবার জেলা করোনা বিষয়ক ফোকাল পারসন নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম এই তথ্য জানান।

তিনি বলেন, “বৃহস্পতিবার রাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাজীগঞ্জ এম সার্কাস এলাকায় এক ব্যক্তি মারা গেছেন। করোনাভাইরাস আক্রান্ত হয়ে জেলায় এক নারী চিকিৎসকসহ একশ জনের প্রাণ গেল।”

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৫৮ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে ১৫৫২ জন, সুস্থ হয়েছে ৯৩২ জন।
উপজেলা হিসাবে সদরে মারা গেছে ২১ জন, আক্রান্ত হয়েছে ১১৩০ জন ও সুস্থ হয়েছে ৪৭১ জন। বন্দরে মারা গেছে ৩ জন, আক্রান্ত হয়েছে ১৪১ জন, সুস্থ হয়েছে ৩০ জন। আড়াইহাজারে মারা গেছে ৩ জনের, আক্রান্ত হয়েছে ৪৩৮, সুস্থ হয়েছে ১৯০ জন। রূপগঞ্জে মারা গেছে ২ জন, আক্রান্ত হয়েছে ৮৪৯ জন, সুস্থ হয়েছেন ১৯২ জন। সোনারগাঁয়ে মারা গেছে ১৩ জন, আক্রান্ত হয়েছে ৩৮০ জন ও সুস্থ হয়েছে ১৭১ জন।

স্বাস্থ্য বিভাগ থেকে প্রাপ্ত তথ্য মতে, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত তিন রোগীর দুজন ছিলেন নারায়ণগঞ্জের। ৩০ মার্চ এক নারীর মৃত্যু হয়। গত ৭ এপ্রিল করোনাভাইরাস সংক্রমণের জন্য নারায়ণগঞ্জকে অতি ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে চিহ্নিত করে আইইডিসিআর। গত ৮ এপ্রিল নারায়ণগঞ্জ জেলাকে অবরুদ্ধ ঘোষণা করে সরকার।