২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় খালে পড়ে শিশু নিখোঁজ

ঢাকার আশুলিয়ায় খালে পড়ে ছয় বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2020, 09:24 PM

Updated : 10 Oct 2022, 07:14 PM

বুধবার ঘোষবাগ এলাকার কাজীবাড়ি সংলগ্ন নয়নজুলি খালে শিশুটি পড়ে যায় বলে ফায়ার সার্ভিস জানিযেছে।

নিখোঁজ লাইসা (৬) মুদি দোকানি বাবা মো. রাকিব ও পোশাককর্মী মায়ের সঙ্গে স্থানীয় একটি ভাড়া বাড়িতে থাকত। তাদের গ্রামের বাড়ি পিরোজপুর জেলায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর জিহাদ মিয়া জানান, দুপুরে মেয়েটি তার বাবার দোকানে যাচ্ছিল। পথে তার হাতে থাকা খেলনা নয়নজুলি খালে পড়ে যায়। সেটি তুলতে গিয়ে সে পানিয়ে পড়ে যায়।

তার সঙ্গে থাকা অপর এক শিশু স্থানীয়দের খবরটি জানায় উল্লেখ করে তিনি আরও বলেন, খবর পেয়ে এলাকার লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করলেও খালের পানি ময়লা ও দুর্গন্ধযুক্ত হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হয়। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল উদ্ধার কাজে যোগ দেয়।

স্রোতের কারণে শিশুটি আর্বজনা কিংবা টানেলের ভিতরে আটকে রয়েছে বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।