২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

লালমনিরহাটে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুইজন মারা গেছেন।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2020, 03:04 PM

Updated : 18 Aug 2022, 03:13 PM

মঙ্গলবার রাত ২টার দিকে ও বুধবার সকালে তারা মারা যান বলে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।

দুইজনের মধ্যে একজন হলেন সদর উপজেলার খোচাবাড়ি এলাকার ৫৫ বছর বয়সী এক নারী। অন্যজন হলেন জেলার কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডর ইউনিয়নের দক্ষিণ ঘনেশ্যাম এলাকার ৪৮ বছর বয়সী এক ব্যক্তি।

জেলার সিভিল সার্জন নির্মলেন্দু রায় জানান, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যু হওয়ায় দুইজনেরই নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হবে।