২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে করোনাভাইরাসে একজনের মৃত্যু

গোপালগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে; জেলায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৪০২ জনে দাঁড়িয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2020, 10:58 AM

Updated : 08 Apr 2022, 12:56 AM

মঙ্গলবার সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার কাশিয়ানী সদর ইউনিয়নের পোনা গ্রামের নিজের বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়।

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কাইয়ূম তালুকদার বলেন, “গত ৭ জুন ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে তিনি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি বাড়িতেই মারা যান।”

এছাড়া করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার বাড়ি গোপালগঞ্জ শহরের মিয়াপাড়ায়।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, জ্বর, সর্দি, কাশি নিয়ে ওই ব্যক্তি গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

বিধানের মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় গোপালগঞ্জ জেলায় শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা বেড়ে ৪০২ জনে দাঁড়িয়েছে।

সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, গত ২৪ ঘণ্টায় ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮৫ জন।

জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২১১ জন। মারা গেছেন ৫ জন।