২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: গোপালগঞ্জে বৃদ্ধের মৃত্যু

গোপালগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭৫ বছরের বৃদ্ধের মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2020, 09:27 PM

Updated : 18 Aug 2022, 03:12 PM

মঙ্গলবার সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার কাশিয়ানী সদর ইউনিয়নের পোনা গ্রামের তার বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

প্রয়াত ব্যক্তি পোনা গ্রামের বাসিন্দা।

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাইয়ূম তালুকদার জানান, গত ৭ জুন ওই বৃদ্ধের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তিনি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।

“মঙ্গলবার সন্ধ্যায় তিনি তার বাড়িতে মারা যান। খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের কর্মীরা সেখানে গেছেন।”

স্বাস্থ্য বিভাগের লোকজন, উপজেলা প্রশাসন, পুলিশ ও ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষিত দল মোহাম্মদ হোসেন খোকা মোল্লার লাশ দাফন করবে বলে জানান ওই কর্মকর্তা।