২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: শেরপুরে স্বাস্থ্য কর্মীসহ নতুন আক্রান্ত ৯

শেরপুরে গত ২৪ ঘণ্টায় দুইজন স্বাস্থ্যকর্মীসহ  আরও  ৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2020, 06:39 PM

Updated : 08 Apr 2022, 12:56 AM

রোববার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৬২ টি নমুনা পরীক্ষা শেষে ওই ৯ জনের পজেটিভ রিপোর্ট আসে।

এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৭৭ জনে দাঁড়াল বলে সোমবার জেলার সিভিল সার্জন একেএম আনওয়ারুর রউফ জানান।

নতুন আক্রান্তদের মধ্যে জেলার নকলা উপজেলায় দুইজন স্বাস্থ্য কর্মীসহ ৮ জন ও শ্রীবরদী উপজেলায় ১ জন রয়েছেন।

সিভিল সার্জন বলেন, জেলায় এ পর্যন্ড ২ হাজার ৮৯৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ২ হাজার ৭০২ জনের নমুনা পরীক্ষা শেষে মোট ১৭৭ জনের আক্রান্তের বিষয়ে জানা গেছে।

জেলায় আক্রান্তদের মধ্যে ২৪ জন পুলিশ সদস্য এবং চিকিৎসক-৮ জন, নার্স-২ জন, অন্যান্য স্বাস্থ্য কর্মী ২৭ জনসহ মোট ৩৭ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৪ জন। মারা গেছে ২ জন।

এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে আরও ১৯৩ টি নমুনা পরীক্ষার জন্য জমা পড়ে আছে বলেও সিভিল সার্জন জানান।