করোনাভাইরাস: গোপালগঞ্জে নতুন শনাক্ত ১৬
গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৬৫ জনে দাঁড়াল।
এছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ জন; এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬৫ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১৯৭ জন । মারা গেছেন ৩ জন।
সোমবার গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ সব কথা জানান।
নতুন আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদরে ৪ জন, মুকসুদপুরে ৭ জন, কাশিয়ানীতে ১ জন, টুঙ্গিপাড়ায় ২ জন ও কোটালীপাড়ায় ২ জন রয়েছেন।
সিভিল সার্জন বলেন, আক্রান্তদের বসতবাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সঙ্গে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পারমর্শ দেওয়া হয়েছে।
