২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান আক্রান্ত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পরিষদ চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টুর করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2020, 06:22 PM

Updated : 18 Aug 2022, 03:10 PM

শুক্রবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুল কাইয়ূম তালুকদার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত বুধবার উপজেলা চেয়ারম্যানের নমুনা  সংগ্রহ করে গোপালগঞ্জে পাঠানো হয়। বৃহস্পতিবার  রাতে  রিপোর্ট এসে পৌঁছায়। রিপোর্টে চেয়ারম্যানের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।

সুব্রত ঠাকুর বলেন, “করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই সাধারণ মানুষের সেবায় মাঠে ছিলাম। সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত  সাহায্য  মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। কাজ করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছি।”

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, উপজেলা চেয়ারম্যান বর্তমান নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। অফিস স্টাফদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম ও জনসাধারণের চলাচল সীমিত করা হবে।

এ নিয়ে কাশিয়ানী উপজেলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১০৪ বলে তিনি জানান।