২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে পিকআপ পুকুরে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

গোপালগঞ্জে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে এক কলেজছাত্র নিহত হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2020, 03:59 PM

Updated : 18 Aug 2022, 03:11 PM

শুক্রবার ভোরে কোটালীপাড়া উপজেলার রুথিয়ারপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজল রায় (২০) রুথিয়ারপাড় গ্রামের অমর রায়ের ছেলে এবং ফরিদপুর রাজেন্দ্র কলেজের আনার্স ২য় বর্ষের ছাত্র ছিল।

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, সজল ও তার বাবা নিজেদের পুকুরে মাছ ধরে পিকআপভ্যানে করে বিক্রি করতে ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশ্যে রওনা দেন।

“পথে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে ঘটনাস্থলেই সজলের মৃত্যু হয়।”

লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান লুৎফর।