২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯ উপসর্গ: বগুড়ায় এক দিনে ৩ জনের মৃত্যু

বগুড়ায় এক দিনে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নারীসহ তিনজন মারা গেছেন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2020, 05:48 PM

Updated : 18 Aug 2022, 03:10 PM

বৃহস্পতিবার সকালে এক জনের, দুপুর ১টায় আরেকজনের এবং এর আধাঘণ্টা পর অপরজনের মৃত্যু হয় বলে জানিয়েছেন মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও ডা. শফিক আমিন কাজল। 

প্রয়াতদের মধ্যে বগুড়া বিয়াম ল্যাব. স্কুল এন্ড কলেজের এক শিক্ষক (৩৭) রয়েছেন। এছাড়া অপর দুই জন হচ্ছেন, শিবগঞ্জ সদরের বাসিন্দা সাবেক ব্যাংকার (৬৭) এবং ধাওয়াপাড়া এলাকার এক গৃহবধূ (৪৯)।

ডা. কাজল বলেন, ৬ মে  টিএমএসএস-এ দেওয়া নমুনার পরীক্ষায় ফল নেগেটিভ এক মৃতের।

“আজ তার শ্বাসকষ্ট শুরু হলে সকাল সোয়া ১০টায় মোহাম্মদ আলীতে ভর্তি হন। পরে ১টার দিকে মারা যান।”

জ্বর, শ্বাসকষ্ট নিয়ে বাসায় পাঁচ দিন ধরে চিকিৎসা নিচ্ছিলেন অপরজন। অবস্থার অবনতি হলে বুধবার মধ্য রাতে হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার দুপুর দেড়টায় মারা যান তিনি। তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি।

“এ নিয়ে মোহাম্মদ আলী হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ১৩ জন মারা গেলেন।”

তবে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়ায় আটজন মারা গেছে বলে জানান, সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত তোফাজ্জল হোসেন।