২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩০০ ছাড়াল গোপালগঞ্জে করোনাভাইরাস শনাক্ত

গোপালগঞ্জে করোনাভাইরাস শনাক্তের সাংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2020, 10:05 AM

Updated : 18 Aug 2022, 03:10 PM

বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এ জেলায়  নতুন করে আরও ১৪  জনসহ মোট ৩০৯ জন শনাক্ত হয়েছে বলে জেলার সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩৭ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১৭০ জন। আর মারা গেছেন ২ জন।

সিভিল সার্জন বলেন, নতুন ১৪ জনের মধ্যে রয়েছেন সদর উপজেলায় একজন, মুকসুদপুরে তিনজন, কোটালীপাড়ায় একজন, টুঙ্গিপাড়ায় একজন ও কাশিয়ানী উপজেলায় আটজন। আক্রান্তদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি অবরুদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম আইসোলেশনে থাকার পারমর্শ দেওয়া হয়েছে।